আন্তর্জাতিক স্বীকৃতি পেল বিজিএমইএর পরীক্ষাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক মালিকদের সমিতি বিজিএমইএর বস্ত্র পরীক্ষাগার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

বিজিএমইএর পরীক্ষাগারটিকে সম্প্রতি ভারতের ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ (এনএবিএল) এই স্বীকৃতি দিয়েছে। এর ফলে বস্ত্র ও পোশাক পণ্যের পরীক্ষা সেবা প্রদানে প্রয়োজনীয় আন্তর্জাতিক স্বীকৃত অর্জন করল।

বিজিএমইএর এই পরীক্ষাগারের মোট আয়ের ১০ শতাংশ পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে। বিজ্ঞপ্তি।