আপটা মন্ত্রী পর্যায়ের সভার সভাপতি তোফায়েল আহমেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া-প্যাসিফিক বাণিজ্য চুক্তির (আপটা) চতুর্থ মন্ত্রী পর্যায়ের কাউন্সিলের সভা আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হচ্ছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের একটি দল অংশ নিচ্ছে এতে।
বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ছয়টি দেশের বাণিজ্যমন্ত্রী কাউন্সিল সভায় অংশ নিচ্ছেন এবং এতে সভাপতিত্ব করবেন তোফায়েল আহমেদ। বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া ও লাওস ১৯৭৫ সাল থেকে আপটার প্রতিষ্ঠাকালীন সদস্য। চীন ও মঙ্গোলিয়া পরে সদস্য হয়।
এ কাউন্সিলের সভার পর আপটা সদস্যদেশগুলোতে বাংলাদেশের পণ্য অধিকতর শুল্ক এবং বাজার-সুবিধা পাবে বলে সরকার আশাবাদী।