
বিশ্বের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আয়কর বুঝতে পারা
–আলবার্ট আইনস্টাইন, বিজ্ঞানী
অনলাইনে আয়কর
সময় পাল্টেছে
আইনস্টাইনের কাছে সবকিছুই ছিল সহজ। তারপরেও তিনি বলেছিলেন, আয়কর বোঝা কঠিন। এখন অর্থমন্ত্রীর কাজটি হচ্ছে আয়কর দেওয়ার পদ্ধতিগুলো সহজ করা। এবারের বাজেটে অনলাইনে আয়কর দেওয়ার সুবিধা চালু হচ্ছে প্রথমবারের মতো।
এবারেও রাজস্ব আয়ের সবচেয়ে বড় খাত হবে আয়কর। এরপরেই মূল্য সংযোজন কর বা মূূসক। আর একসময়ের আমদানি শুল্ক নেমে আসছে তৃতীয় অবস্থানে।
এনবিআর নিয়ন্ত্রিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবার ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা। এর মধ্যে:
সম্পূরক শুল্ক ১৪.৮%
মূল্য সংযোজন কর ৩৬.৮%
আমদানি শুল্ক ১১.১%
অন্যান্য ২.৯%
আয়কর ৩৫.৪%
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়লেও কর-জিডিপি অনুপাত এখেনা অনেক কম। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত সারা বিশ্বের মধ্যেই বাংলাদেশে সর্বনিম্ন।
বাংলাদেশ ৮.৪
ভারত ১৫
পাকিস্তান ১২
শ্রীলঙ্কা ১৩
নেপাল ১৩
ভুটান ১৪
চীন ১৮
ভিয়েতনাম ২৫
অর্থমন্ত্রীর এখন বড় লক্ষ্য হচ্ছে কর-জিডিপির অনুপাত বাড়ানো। আর এ জন্য বাড়াতে হবে আয়কর দাতার সংখ্যা। অর্থমন্ত্রীর পরিকল্পনাটি এ রকম-
সক্রিয় করদাতা
২০১৫-১৬
১২ লাখ
২০১৬-১৭
৩০ লাখ
রাজস্ব আরও বাড়ানোর কথা যতই বলা হোক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কিন্তু পিছিয়েই আছে। রাজস্ব আদায়ের বড় পরিকল্পনা করে ঠিকই, কিন্তু আদায় বাড়াতে পারছে না। ফলে কর-জিডিপি অনুপাত কমই থাকছে।
সুতরাং নতুন বাজেটে রাজস্ব আদায়ের চাপ থাকবেই। স্বস্তির জায়গাটি থাকবে কম। অর্থমন্ত্রী ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমাও আগের মতোই রাখছেন। অর্থাৎ আড়াই লাখ টাকা। মূসক বা ভ্যাট থেকে পিছুটান দিয়েছেন অবশ্য অর্থমন্ত্রী। তবে ছাড় নেই। ভ্যাটের মতো পরোক্ষ কর তো আসলে ভোক্তার ওপরেই চাপ বাড়ায়। নতুন বাজেট চাপ বাড়াবে, না স্বস্তি দেবে—সেটাই এখন প্রশ্ন।