আফতাব অটোমোবাইলের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলের পরিচালনা পর্ষদ গত ৩১ আগস্ট শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ ও ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার, বারিধারা, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১৫ নভেম্বর। এ ছাড়া প্রতিষ্ঠানটি ৩১ আগস্ট পর্যন্ত তার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৯.৬১ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ (এনএভি) ৭৩.১৬ টাকা ও প্রতি শেয়ারে নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩.০৬ টাকা ঘোষণা করেছে।