আফতাব উল ইসলাম এশিয়া-প্যাসিফিক ইন্স্যুরেন্সের চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আফতাব উল ইসলাম এশিয়া-প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।এ ছাড়া কাশমিরি কামাল ভাইস ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কোম্পানির ৫৭তম বোর্ড সভায় তাঁদের নির্বাচিত করা হয়।আফতাব উল ইসলাম বর্তমানে আইআইটি বাংলাদেশ লিমিটেড ও জনসংযোগ প্রতিষ্ঠান ইমপ্যাক্ট পিআরের চেয়ারম্যান এবং বাংলাদেশ-মার্কিন যৌথ মূলধনি প্রতিষ্ঠান এটিএজেড বাংলাদেশ লিমিটেডের পরিচালক। এর আগে আফতাব উল ইসলাম ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক ছিলেন। বিজ্ঞপ্তি।