আফতাব-উল ইসলাম বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হয়েছেন শিল্প উদ্যোক্তা এ কে এম আফতাব-উল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে। তিন বছরের জন্য আফতাব-উল ইসলামকে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হয়েছে। আফতাব-উল ইসলাম আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি। বিজ্ঞপ্তি