আফতাব ফুডস ও অ্যাডকমের মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফতাব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আফতাব ফুডস লিমিটেড ও বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী এখন থেকে আফতাব ফুডসের বিজ্ঞাপন ও প্রচারণাসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে অ্যাডকম লিমিটেড।আফতাব ফুডসের পক্ষে আফতাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম এবং অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গীতি আরা সাফিয়া চৌধুরী চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।