আফতাব ফুডসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফতাব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আফতাব ফুডস লিমিটেড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। রাজধানীর একটি হোটেলে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার ‘সুস্বাদু-স্বাস্থ্যকর’ স্লোগান নিয়ে কোম্পানিটি তার নবযাত্রা শুরু করে।আফতাব ফুডস লিমিটেডের নির্বাহী মহাব্যবস্থাপক শেখ আমান উল্লাহ প্রতিষ্ঠানটির শুভযাত্রা ঘোষণা করেন। এ সময় প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক তাজুল ইসলাম, বিপণন বিভাগের প্রধান আমিনুর ইসলাম ও বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকমের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।আতফাব গ্রুপ বস্ত্র, তৈরি পোশাক, সার, হিমায়িত খাদ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় এ ব্যবসায়ীগোষ্ঠী এবার ভোগ্যপণ্য উৎপাদনে নেমেছে।প্রতিষ্ঠানটি নিজস্ব কারখানায় অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তৈরি সব ধরনের মসলা, লাচ্ছা সেমাই, চানাচুর, ডালভাজা, স্ন্যাকস, সরিষার তেল, বিস্কুট, আচার, সস, সুগন্ধি চাল, নুডলস ইত্যাদি পণ্য বাজারজাত করছে।অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান সময়ে কোনো সঠিক গুণগত মান ধরে রাখতে গেলে উৎপাদন খরচ একটু বেশি হয়ে যায়। সেই বিবেচনায় তাদের পণ্যের দাম একটু বেশি মনে হতে পারে। কিন্তু গুণ-মানের ব্যাপারে ক্রেতারা নিশ্চিন্ত থাকবে এটা নিঃসন্দেহে বলা যায়।