জহুরুল ইসলাম কোম্পানির প্রতিষ্ঠান আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের বার্ষিক ডিলার বা পরিবেশক সম্মেলন ২০১৫ গতকাল রোববার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জহুরুল ইসলাম কোম্পানির চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম ও আফতাব বহুমুখী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক আবু লুৎফে ফজলে রহিম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে দেশের সাতটি অঞ্চল থেকে প্রায় ৮০০ প্রতিনিধি যোগ দেন। সম্মেলনে আফতাব বহুমুখী ফার্মসের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। মঞ্জুরুল ইসলাম বলেন, ‘পণ্য ও সেবার গুণগতমান এবং অভিনবত্বের মাধ্যমে আমরা শুধু দেশে নয়, বিদেশেও আমাদের ব্যবসায়ের বিস্তার করে চলেছি।’ সম্মেলনে জাতীয় পর্যায়ে ১৮ জন, বিভাগীয় পর্যায়ে ৪২ জনকে পুরস্কার প্রদান এবং ১৫ জন উদীয়মান ডিলারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়, যাঁদের প্রত্যেকে বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তি