আফার চেয়ারম্যান হলেন রেমন্ড সো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান ফেডারেশন অব অ্যাডভারটাইজিং অ্যাসোসিয়েশনের (আফা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেমন্ড সো। তাইপে অ্যাসোসিয়েশন অব অ্যাডভারটাইজিং এজেন্সিসের (টিএএএ) প্রতিনিধিত্বকারী রেমন্ড সো চার বছর এ দায়িত্ব পালন করবেন। আফার নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভারটাইজিং কাউন্সিল অব ইন্ডিয়ার (এসিআই) প্রতিনিধি শ্রীনিবাসন কে স্বামী। সংগঠনটির নতুন নির্বাহী পর্ষদের অন্য চারজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হলেন চিফ স্ট্র্যাটেজি অফিসার রমেশ নারায়ণ (ভারত), প্রধান রাজস্ব কর্মকর্তা লি সুন দং (কোরিয়া), চিফ নলেজ অফিসার ভরত আভালানি (মালয়েশিয়া) ও প্রধান বিপণন কর্মকর্তা হ্যারিস থাজেব (ইন্দোনেশিয়া)।
বিজ্ঞপ্তি