আবগারি শুল্ক নিয়ে চিৎকার সাংবাদিকদের: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকে আমানতের ওপর বাড়তি আবগারি শুল্ক আরোপ নিয়ে গণমাধ্যমে যেসব প্রতিবেদন হয়েছে, এবার তার ওপর মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

সাংবাদিকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা এমন চিৎকার করতে শুরু করলেন যে মনে হলো যেন নতুন একটা জিনিস হয়েছে। মোটেই এটা নতুন কিছু নয়।’ 
আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহিত এ কথা বলেন। 
অর্থমন্ত্রী আরও বলেন, ‘এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। আবগারি বলেন আর যাই বলেন, এটা নতুন কিছু না। এখন অবশ্য কথা বলছেন হার বাড়ছে বলে।’ 
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান জাতীয় সংসদে ও সংসদের বাইরে কয়েক দিন ধরে বলে আসছিলেন, আবগারি শুল্ক কমানোর বিষয়ে সরকারের উচ্চ মহলে চিন্তাভাবনা চলছে। 
সত্যিই চিন্তাভাবনা চলছে কি না, অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিমন্ত্রী বলেছেন,... তিনি (প্রতিমন্ত্রী) হি ইজ নট অ্যান ইরেসপনসিবল পারসন। তাহলে এটা কি হবে?’