আবদুল আজিজ উত্তরা ব্যাংকের নতুন এমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ আবদুল আজিজ সম্প্রতি উত্তরা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।জনাব আজিজ ১৯৭৭ সালে প্রবেশনারি অফিসার হিসেবে উত্তরা ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ২০০৩ সালে মহাব্যবস্থাপক, ২০০৫ সালে সহকারী ব্যবস্থাপনা পরিচালক, ২০০৬ সালে উপব্যবস্থাপনা পরিচালক এবং ২০০৯ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।আবদুল আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে ১৯৭৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি।