আবদুল ওয়াদুদ সামিট পাওয়ারের নতুন এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে সাবেক সেনা কর্মকর্তা আবদুল ওয়াদুদকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।ডিএসই সূত্রে জানা যায়, আবদুল ওয়াদুদকে তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগ গতকাল সোমবার (১ জুলাই) থেকে কার্যকর হবে। ২০১৬ সালের ৩০ জুন তাঁর মেয়াদ শেষ হবে।