আবদুল হক মার্কেন্টাইল ইনস্যুরেন্সের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট শিল্পপতি আবদুল হক মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। ঢাকায় বিআইএএম ভবনে গত সোমবার অনুষ্ঠিত কোম্পানির ১৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে আবদুল হককে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এ নিয়ে তিনি অষ্টমবারের মতো প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নির্বাচিত হলেন।আবদুল হক মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানির একজন উদ্যোক্তা পরিচালক। ২০০১ সালে আবদুল হক প্রথমবারের মতো মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হন। আবদুল হক ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি ও বর্তমান পরিচালনা পর্ষদের একজন সদস্য। বিজ্ঞপ্তি।