আবদুল হক মার্কেন্টাইল ইনস্যুরেন্সের নতুন এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল হক মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন।তিনি ১৯৯৩ সালে ফেডারেল ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। ১৭ বছর ধরে তিনি এই কোম্পানিতে বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমি কর্তৃক বিভিন্ন বিমার ওপর আয়োজিত পরীক্ষায় ডিস্টিঙ্কশন অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের একজন ফেলো। বিজ্ঞপ্তি।