আবদুল হাই সরকার ঢাকা ব্যাংকের নতুন চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল হাই সরকার ঢাকা ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।আবদুল হাই ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরে ব্যবসা-বাণিজ্যে নামেন এবং পূর্বাণী গ্রুপ নামে একটি শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠা করেন।আবদুল হাই সরকার বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন। এ ছাড়া তিনি ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং যুক্তরাজ্যের লিভারপুলভিত্তিক ইন্টারন্যাশনাল কটন অ্যাসোসিয়েশনের সহযোগী পরিচালক। বিজ্ঞপ্তি।