আবদুল্লাহপুরে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আবদুল্লাহপুরে গত মঙ্গলবার উদ্বোধন করা হলো ওয়ালটনের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম তালুকদার ইলেকট্রনিকস। এই শোরুমে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী। তালুকদার ইলেকট্রনিকসের উদ্বোধন করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবীর, ডেপুটি অপারেটিভ ডাইরেক্টর মো. রায়হান, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মো. জহিরুল ইসলাম, এজিএম (বিপণন) মো. রুবেল প্রমুখ। বিজ্ঞপ্তি।