আবদুস সালাম এসইসিতে যোগ দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক জেলা জজ মো. আবদুস সালাম সিকদার এসইসির সদস্য হিসেবে আজ বৃহস্পতিবার যোগদান করেছেন। সকালে তিনি এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের কাছে যোগদানপত্র জমা দেন।গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আবদুস সালামকে এসইসির চতুর্থ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। কমিশনের ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ চারজন সদস্য নিয়ে এসইসি গঠিত হলো। পুঁজিবাজার কারসাজি তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী সরকার এসইসি পুনর্গঠনে হাত দেয়। এর আগে এসইসির চেয়ারম্যান ও তিন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ চতুর্থ সদস্য হিসেবে আবদুস সালামকে নিয়োগ দেওয়া হয়।