আবরার আনোয়ার স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগ দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের হোলসেল ব্যাংকিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন আবরার এ আনোয়ার।এর আগে তিনি সিটি ব্যাংক এনএর এমডি এবং গ্লোবাল করপোরেট ও কমার্শিয়াল ব্যাংকিংয়ের প্রধানের দায়িত্বে ছিলেন। বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যে করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে তাঁর ১৯ বছরের অভিজ্ঞতা রয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জনের পর আবরার এ আনোয়ার ১৯৯১ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি।