আবার কমেছে প্রবাসী-আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসেও প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স কমেছে। এ সময় প্রবাসী বাংলাদেশিরা ১০৩ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। আগের বছরের একই মাসে এসেছিল ১১৮ কোটি ডলার। এতে আগের বছরের একই মাসের তুলনায় প্রবাসী-আয় কম এসেছে ১৫ কোটি ডলার, যা প্রায় ১৩ শতাংশ। তবে আগের মাস আগস্টের তুলনায় তা সামান্য বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৩২৭ কোটি ডলারের প্রবাসী-আয় দেশে এসেছে। আগের অর্থবছরের প্রথম তিন মাসে এসেছিল ৩৫৬ কোটি ডলার। ফলে আগের অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় প্রবাসী-আয় কমেছে ২৯ কোটি ডলার বা ৮ শতাংশ। রাজনৈতিক অস্থিরতা, টাকার বিপরীতে ডলারের ধারাবাহিক দরপতনসহ নানা কারণে প্রবাসী-আয়ে ধীরগতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।