আবার বিকেএমইএর সভাপতি নির্বাচিত হলেন সেলিম ওসমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হলেন সেলিম ওসমান। একই সঙ্গে সমিতির প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম।বিকেএমইএর নারায়ণগঞ্জের প্রধান কার্যালয়ে গতকাল সোমবার বিকেলে ২০১২-১৪ কার্যবছরের জন্য সমিতির সভাপতি ও চারজন সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।দ্বিতীয় ও তৃতীয় সহসভাপতি যথাক্রমে এ এইচ আসলাম সানি ও মহিউদ্দিন ফারুকী এবং সহসভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন শামীম আহমেদ।এর আগে সমিতির পরিচালনা পর্ষদের নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে মোট ২৭টি পদের মধ্যে সেলিম ওসমানের প্যানেল ২২টিতে বিজয়ী হয়। বাকি পাঁচটি পদে ফজলুল হকের প্যানেল জয়লাভ করে।গতকাল নবনির্বাচিত পরিচালকদের মধ্যে মঞ্জুরুল হক, হাবিবুর রহমান, আবু আহমেদ সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।