প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাংলাদেশের সেরা ব্যাংক-২০১৫’ পুরস্কার দ্বিতীয়বারের মতো পেল সিটি ব্যাংক। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অর্থ ও বাণিজ্যবিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠান ‘ইউরোমানি’ সিটি ব্যাংককে এই পুরস্কার দেয়। সম্প্রতি হংকংয়ে এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মাসরুর আরেফিন এবং হেড অব ব্র্যান্ড নাজমুল করিম চৌধুরী এ পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর ৫০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। সিটি ব্যাংক গত বছরও এই পদক পায়। বিজ্ঞপ্তি।