আবারও এমআই সিমেন্টকে তালিকাভুক্তির নির্দেশ
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আবারও এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির নির্দেশ দিয়েছে। আজ রোববার কমিশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে এমজেএল বাংলাদেশ লিমিটেডের তালিকাভুক্তির মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়েছে কমিশন।এসইসি সূত্রে জানা যায়, সম্প্রতি এসইসি এমআই সিমেন্টকে তালিকাভুক্তির জন্য দুই স্টক এক্সচেঞ্জের প্রতি এক নির্দেশনা জারি করে। কিন্তু ৩ মে ডিএসইর পরিচালনা পর্ষদ এসইসির ওই নির্দেশনা উপেক্ষা করে বিষয়টি পুনর্বিবেচনা করতে অনুরোধ করে। এসইসি ডিএসইর ওই অনুরোধ নাকচ করে আবারও তালিকাভুক্তির নির্দেশনা জারি করে।অন্য দিকে, এসইসির নির্দেশ অনুযায়ী গত বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এমআই সিমেন্ট তালিকাভুক্ত করা হয়। এরই মধ্যে সিএসইতে প্রতিষ্ঠানটির লেনদেন শুরু হয়। প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি এমজেএল ও এমআই সিমেন্টের শেয়ার অতি মূল্যায়িত উল্লেখ করে সরকার তালিকাভুক্তির প্রক্রিয়া স্থগিত করে। পরে সরকারের নির্দেশে শর্ত সাপেক্ষে তালিকাভুক্তির উদ্যোগ নেই এসইসি।