আবারও দরপতনের ধারায় পুঁজিবাজার
একদিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ বুধবার আবারও দরপতনের ধারায় ফিলে গেল দেশের পুঁজিবাজার। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মতে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা একেবারেই শূন্যের কোঠায়। এ অবস্থায় বাজার একটু বাড়লেই বিনিয়োগকারীরা নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করতে তত্পর হয়ে ওঠেন, যা বাজারে দরপতন আরও তরান্বিত করে। তাই দরপতন ঠেকাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসার বিকল্প নেই বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।দিনের লেনদেন শেষে দুই বাজারেই লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকের বড় পতন হয়েছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারেই।এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচঞ্জে (সিএসই) আজ সাধারণ মূল্যসূচক ৪২৭.০৬ পয়েন্ট কমে ১১১৬৮.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৫টিরই দাম কমেছে। বেড়েছে ৩২টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা বেশি।