আবারও বিসিআইয়ের সভাপতি হয়েছেন এ কে আজাদ
আবারও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে আজাদ। রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে গত শনিবার ২০১২-২০১৪ দ্বিবার্ষিক মেয়াদে তাঁকে নির্বাচিত করা হয়।এ কে আজাদ এর আগে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতির দায়িত্ব পালন করেন। বিসিআইয়ের নতুন কার্যনির্বাহী পর্ষদে জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা আজাদ চৌধুরী। তিনি এফবিসিসিআইয়ের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিসিআইয়ের সহসভাপতি নির্বাচিত হন এফবিসিসিআইয়ের পরিচালক নিজাম উদ্দিন আহমদ। সংগঠনটির ২৪ সদস্যের কার্যনির্বাহী পর্ষদের পরিচালকেরা হলেন মো. শামসুর রহমান, তপন চৌধুরী, শহিদুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ওমর ফারুক ভূঁইয়া, শামীম আহমেদ, মো. আবদুল তাহিদ মজুমদার, মোহাব্বত উল্লাহ, আবুল কালাম ভূঁইয়া, মোহাম্মদ ঈসমাইল হোসেন, জিয়া হায়দার, মহিউদ্দিন আহমেদ, শ্যামল কুমার ব্যানার্জি, এস এম শাহ্ আলম, রেহানা রহমান, এস এম আশরাফুল আলম, সাফিনা রহমান, মিজানুর রহমান, এ কে এম নূরুল ফজল বুলবুল, নাজমুল হক ও প্রবীর কুমার সাহা।গত শনিবার বিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, পরিচালকমণ্ডলীর সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।