আবারও ৩২ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩২ বিলিয়ন বা ৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ  প্রতিবেদন অনুযায়ী গতকাল মঙ্গলবার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২০৯ কোটি ডলার।

রিজার্ভের এই অর্থ দিয়ে বাংলাদেশের নয় মাসের আমদানি খরচ মেটানো যাবে। বৈদেশিক ঋণ ও তৈরি পোশাক খাতসহ রপ্তানি আয় বৃদ্ধি পাওয়ায় রিজার্ভ বাড়ছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে। এক বছর আগে ২০১৫ সালের জানুয়ারিতে রিজার্ভ ছিল ২ হাজার ৭৪৯ কোটি ডলার।