আবাসন খাতে বিনিয়োগের সময় এখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরে বছরে আবাসনের চাহিদা রয়েছে ৩০ হাজার ফ্ল্যাট (ইউনিট)। আবাসন প্রতিষ্ঠানগুলো ১৭ থেকে ১৮ হাজার ফ্ল্যাট নির্মাণ করছে। এটি চাহিদার ৫০ শতাংশের কিছু বেশি।
অন্যদিকে আগামী পাঁচ বছরে ফ্ল্যাটের চাহিদা ৬০ হাজার ছাড়িয়ে যাবে। আগামী ২০ বছরে আবাসনের চাহিদা পূরণে আরও ৪০ লাখ বাড়ি নির্মাণের প্রয়োজন হবে। এসব কারণে দেশের আবাসন খাতে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়।
রাজধানীর একটি হোটেলে গত রোববার আবাসন খাত নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। আবাসন ব্যবসায়ীদের প্রতিষ্ঠান রিহ্যাব এর আয়োজন করে। রিহ্যাবের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম হোসেন খানের সভাপতিত্বে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান এ এইচ এম হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, রিহ্যাবের সহসভাপতি আবদুর রশীদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
মসিউর রহমান বলেন, ঢাকাকে বসবাসযোগ্য রাখতে আবাসন খাতের সম্প্রসারণ জরুরি।