আবাসন খাতের ব্যবসার এজেন্সি সারকোর যাত্রা শুরু
আবাসন খাতের এজেন্সি হিসেবে সারকো তাদের কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানটি সম্পত্তি ক্রয়-বিক্রয়, নিলাম, সম্পত্তির ওপর ঋণ, ভাড়া ও সম্পত্তি ব্যবস্থাপনা প্রভৃতি কাজ করবে।সম্প্রতি ঢাকায় এক সংবাদ সম্মেলনে সারকো এসব কথা জানায়। সংবাদ সম্মেলনে মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাজুতুর রহমান, পারাবত গ্রুপের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম এবং আকরাম অ্যান্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. আকরাম উপস্থিত ছিলেন। সারকো এস্টেট এজেন্সিতে মো. আরিফ আকরাম চেয়ারম্যান, রাকিবুর রহমান ভাইস চেয়ারম্যান ও শাহেদুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। জানা গেছে, সারকো গ্রাহকদের সম্পত্তি ক্রয়-বিক্রয়, নিলাম, সম্পত্তি ঋণ, ভাড়া ও সম্পত্তি ব্যবস্থাপনা ইত্যাদি সেবা দেবে। রহমান অ্যান্ড অ্যাসোসিয়েটস সারকোকে সম্পত্তিসংক্রান্ত সব ধরনের আইনি সাহায্য দেবে। আগ্রহী ব্যক্তিরা www.sarcobd.com ওয়েবসাইটে বিস্তারিত জানাতে পারবেন। বিজ্ঞপ্তি।