আবাসন ব্যবসায় নতুন ধারণা আনল বিটিআই
বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) এ দেশের আবাসন ব্যবসায় প্রথমবারের মতো যৌথ মালিকানার নতুন একটি ধারণা প্রবর্তন করেছে।প্রতিষ্ঠানটি সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ধারণার কথা তুলে ধরে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান ও নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিন এ টি এম নুরুল আমিন। এ সময় বিটিআইয়ের প্রকৌশলী এফ আর খান, ব্যবস্থাপনা পরিচালক আয়েশা সিদ্দিকা, মহাব্যবস্থাপক (ব্র্যান্ড ম্যানেজমেন্ট) গালীব শামস্ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।এফ আর খান বলেন, ‘জিও-গ্রুপ ওনারশিপ টিএম’ ধারণার মূল লক্ষ্য সীমিত পুঁজির বিনিয়োগকারীদের আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে সম্পদ অর্জনের সুযোগ তৈরি করে দেওয়া। এই প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা তাঁদের সঞ্চিত মূলধন দিয়ে একটি নির্দিষ্ট সম্পত্তির মালিকানা পেতে পারেন।ধারণাটি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আকবর আলি খান আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।