আবাসন ব্যবসায়ীদের কর্মশালা অক্টোবরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সদস্যদের সচেতনতার জন্য করবিষয়ক কর্মশালা আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও রিহ্যাব যৌথভাবে কর্মশালাটির আয়োজন করবে। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সঙ্গে গত রোববার রিহ্যাব নেতাদের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে। এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, পরিচালক কামাল মাহমুদ ও মো. মহিউদ্দিন সরকার উপস্থিত ছিলেন।