আবাসিক ভবনে গ্যাস, বিদ্যুৎ সংযোগের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক ভবনে গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত বাতিল এবং সোলার প্যানেল ছাড়াই বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার এক সমাবেশ থেকে ওসব দাবি জানানো হয়।গতকাল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ফোরাম (বিডিইএফ) ও রিহ্যাবের সাধারণ সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এতে প্রায় ৫০টি প্রতিষ্ঠান যোগ দেয়।বিডিইএফের সভাপতি সরদার আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদ নজরুল, আখতার হাবিব, অর্গান ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান, রিহ্যাবের কোষাধ্যক্ষ মহসিন প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।