আবাসিক হল নির্মাণের দাবি জানালেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন হল নির্মাণ ও দখল হয়ে যাওয়া হল উদ্ধারের দাবিতে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ l প্রথম আলো
নতুন হল নির্মাণ ও দখল হয়ে যাওয়া হল উদ্ধারের দাবিতে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ l প্রথম আলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনসংকট নিরসনের জন্য আবাসিক হল নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে এক সমাবেশ করে এই দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হল না থাকায় সব শিক্ষার্থীকে মেস ও বাসা ভাড়া করে থাকতে হয়৷ কিন্তু সম্প্রতি জঙ্গি দমনের নামে ব্যাচেলর মেসে চলছে পুলিশি অভিযান। এ ছাড়া বাড়ির মালিকেরা শিক্ষার্থীদের বাসা ভাড়া দিতে চান না। অনেক মেস বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থীদের জীবন প্রায় অনিরাপদ হয়ে উঠেছে। লেখাপড়া ব্যাহত হচ্ছে। আবাসিক হলের দাবিতে আগামী রোববার সকাল ১০টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে৷
গতকাল সকাল ১০টায় দেখা যায়, ‘এক দফা এক দাবি, হলের চাবি কবে দিবি’, ‘দাবি মোদের একটাই, হল চাই হল চাই’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সামনে বিক্ষোভ করছেন কয়েক শ শিক্ষার্থী৷
জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক৷