আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল কালাম আজাদ পদোন্নতি পেয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হয়ে-ছেন। তাঁকে ব্যাংকের কৃষিঋণ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।এর আগে আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে (বিআরপিডি) উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।আবুল কালাম আজাদ ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগ দেন। এ পর্যন্ত আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট অ্যাকাউন্টস, কৃষিঋণ পরিদর্শন, ব্যয়-ব্যবস্থাপনা, হিসাব, এফআরটিএমডি (সাবেক আন্তর্জাতিক বিভাগ), ডি অব সাইট সুপারভিশন (সাবেক ডিবিওডি) ও বৈদেশিক মুদ্রানীতি প্রভৃতি বিভাগে এবং সিলেট ও বগুড়া অফিসে দায়িত্ব পালন করেন।আবুল কালাম আজাদ পেশাগত কাজে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ সফর করেছেন। বিজ্ঞপ্তি।