আবুল বারকাতের ওপর গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমানুষের অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রন্থের প্রকাশনা গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

গ্রন্থের প্রধান সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক।

বইটির ওপর আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আমীর-উল ইসলাম,
সেলিনা হোসেন, মামুনুর রশীদ, কাঁকন বিবি বীর প্রতীক, ফরিদউদ্দিন মাসুদ প্রমুখ।

বক্তারা বলেন, এই গ্রন্থে অর্থনীতিবিদ আবুল বারকাতের জীবন ও কর্ম সম্পর্কে বিশিষ্টজন থেকে শুরু করে সাধারণ মানুষ লিখেছেন। এটি জীবদ্দশায় দেশের একজন কৃতী মানুষের জন্য সম্মান ও স্বীকৃতির। তাঁরা আরও বলেন, বাংলাদেশে রাজনীতি-অর্থনীতিতে আবুল বারকাতের অবদান অনস্বীকার্য। কেননা, তিনি উন্নয়ন দর্শনকে মাটি ও মানুষের কাছে নিয়ে গেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ করেছেন।

বক্তারা আরও বলেন, মৌলবাদের অর্থনীতি নিয়ে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবে আবুল বারকাত কাজ করবেন, এটাই তাদের প্রত্যাশা।