আব্দুল জলিল পুনরায় মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ মো. আব্দুল জলিল মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সময় এই নির্বাচন হয়।আব্দুল জলিল মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৩ সালে বিএ (সম্মান) ও ১৯৬৪ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি আইন বিষয়ে অধ্যয়নের জন্য লন্ডনে যান। সেখানে লিংকনস ইন, লন্ডনে বার-অ্যাট-ল অধ্যয়নরত অবস্থায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং স্বাধীনতা সংগ্রামে অংশ নেন। স্বাধীনতা অর্জনের পর দেশে ফিরে তিনি নওগাঁয় তাঁর পারিবারিক পাটের ব্যবসায় যোগ দেন। তিনি উত্তরবঙ্গের ফয়েজউদ্দীন কোল্ড স্টোরেজ ও জলিল ট্রেডার্সের অন্যতম কর্ণধার। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।মো. আব্দুল জলিল ১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী ছিলেন। বিজ্ঞপ্তি।