আম চাষের বিষয়ে সখীপুরে প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম চাষের বিষয়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলার শালগ্রামপুর গ্রামের একটি আমবাগানে গতকাল বুধবার এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় সখীপুর আমবাগান মালিক সমিতি দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। এতে সখীপুর উপজেলার দুই শতাধিক আমবাগান মালিক ও চাষি অংশ নেন। কর্মশালায় ফল গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমজাদ হোসেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মদন গোপাল শাহা, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ এবং আমবাগান মালিক জুলফিকার হায়দার, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন ও শংকর বর্মণ বক্তব্য দেন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আজহারুল ইসলাম সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত দত্ত।