আমজাদ খান চৌধুরী এমসিসিআইয়ের সভাপতি পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমজাদ খান চৌধুরী পুনরায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকার সভাপতি নির্বাচিত হয়েছেন।এমসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সিনিয়র পার্টনার ব্যারিস্টার নিহাদ কবির। নবনির্বাচিত চেম্বার কমিটির প্রথম সভায় গতকাল সোমবার ২০১২ সালের জন্য তাঁদের নির্বাচিত করা হয়।এমসিসিআইয়ের ২০১২ সালের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন: কুষ্টিয়া কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ তারেক মো. আলী, ন্যুভিসটা ফার্মার চেয়ারম্যান ও এমডি আখতার মতিন চৌধুরী, স্কয়ার কনজ্যুমার প্রডাক্টসের এমডি অঞ্জন চৌধুরী, গ্ল্যাক্সোস্মিথকেলাইন বাংলাদেশের এমডি এম আজিজুল হক, রাঙামাটি ওয়াটার ফ্রন্টের চেয়ারম্যান এ কে এম রফিকুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনিস এ খান, রহমান রহমান হকের পার্টনার আদিব এইচ খান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন, রহিমআফরোজ ব্যাটারিজের এমডি ফিরোজ রহিম, আরলিংকস লিমিটেডের চেয়ারপারসন রোকেয়া আফজাল রহমান এবং পূবালী জুট মিলসের এমডি কামরান টি রহমান। বিজ্ঞপ্তি।