আমতলীতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বরগুনার আমতলীতে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১০১তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে ওই শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা, আমতলী শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম বখতিয়ার, আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি