আমদানি নিবন্ধন সনদ যাচাই করার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতি রোধে আমদানি নিবন্ধন সনদের সত্যতা যাচাই করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুরোধ করেছে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর।অধিদপ্তরটির পরিদর্শন দল সম্প্রতি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা পরিদর্শন করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানি নিবন্ধন সনদপত্র পরীক্ষা করে। এ সময় নিবন্ধন সনদ নবায়নের ক্ষেত্রে অনিয়ম এবং ভুয়া সনদ দ্বারা ঋণপত্র প্রতিষ্ঠায় সত্যতা পাওয়া যায়।এ ধরনের ভুয়া সনদের কারণে একদিকে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ব্যাংক প্রতারিত হচ্ছে, অন্যদিকে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় জালিয়াতি রোধ করতে সংশ্লিষ্ট নিবন্ধন সনদপত্র নবায়ন করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সত্যতা যাচাই করতে অনুরোধ করেছে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর। সনদ যাচাইয়ে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকও এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে।