আমদানি পর্যায়ে পণ্যে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য আমদানি পর্যায়ে ও উৎসস্থলে ফরমালিন নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি। গতকাল কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।জানা গেছে, ফরমালিন ও রাসায়নিক মিশ্রিত পণ্য যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য চট্টগ্রাম বন্দরে পরীক্ষা-নিরীক্ষা করতে ল্যাব স্থাপনের জন্য উচ্চপর্যায়ে সুপারিশ করবে কমিটি। একইভাবে পণ্য সরবরাহের আগে গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবদুল মান্নান বৈঠকে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক যোবায়ের আহমদ, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম ও পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ।