আমদানি বিকল্প ফসল চাষে ৬৩ কোটি টাকার ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম ১০ মাসে আমদানি বিকল্প ফসল চাষে ২৬টি বাণিজ্যিক ব্যাংক ৬৩ কোটি ১২ লাখ টাকার ঋণ বিতরণ করেছে। সুদ-ভর্তুকি বা ক্ষতিপূরণের আওতায় সরকারি-বেসরকারি ও বিদেশি মালিকানাধীন এসব ব্যাংক ৪ শতাংশ রেয়াতি সুদে এই ঋণ দিয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে আমদানি বিকল্প ফসল চাষে মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮৯ কোটি ৪৫ লাখ টাকা। এর ৭০ দশমিক ৪৪ শতাংশ বিতরণ হয়েছে আলোচ্য জুলাই-এপ্রিল ১০ মাসে। গত অর্থবছরে ব্যাংকগুলো এ খাতে মোট ৮১ কোটি ৬৫ লাখ টাকার ঋণ বিতরণ করে। খবর বাসসের।কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ বিভাগের মহাব্যবস্থাপক অশোক কুমার দে সম্প্রতি বাসসকে জানান, এই ঋণ দিয়ে ব্যাংকগুলো ১০ শতাংশ সুদ পায়। তবে গ্রাহকের কাছ থেকে তারা নেয় ৪ শতাংশ সুদ। বাকি ৬ শতাংশ দেয় সরকার।