প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গত বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থা ১০ নভেম্বর পর্যন্ত চলবে।আগরতলা আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনিষ বিশ্বাস আখাউড়া স্থলবন্দর সীমান্তের শূন্যরেখায় গত বুধবার প্রথম আলোকে জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আগরতলা সফর উপলক্ষে রাজ্যের পূর্ত দপ্তর স্থলবন্দর থেকে ৪০০ মিটার রাস্তা মেরামতের কাজ শুরু করায় এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবুল বাশার চৌধুরী ১০ নভেম্বর পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দেশের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখবেন বলে জানান।