আমরা ও লেকট্রার এপারেল ৪.০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমরা কোম্পানিজের অঙ্গপ্রতিষ্ঠান আমরা রিসোর্সেস লিমিটেড এবং ফ্রান্সের কাটিং মেশিন উৎপাদনকারী প্রতিষ্ঠান লেকট্রা যৌথভাবে এপারেল ৪.০ নামে ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে একটি অনুষ্ঠানের আয়োজন করে। আমরা এবং লেকট্রা একটি নতুন ধরনের কৌশল উপস্থাপন করেছে, যাকে বলা হয় লেকট্রা ৪.০। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আমরা কোম্পানিজের ম্যানেজিং ডাইরেক্টর সাইদ ফরহাদ আহমেদ, লেকট্রার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেরম ভিয়েলা লেকট্রা প্রমুখ উপস্থিত ছিলেন। লেকট্রা আমরার সঙ্গে যৌথভাবে এ দেশে বাজারজাত করে। বিজ্ঞপ্তি