আমরা টেকনোলজিস প্রাথমিক শেয়ার ছাড়ার অনুমতি পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে শেয়ার ছাড়ার অনুমোদন পেল প্রকৌশল খাতের কোম্পানি আমরা টেকনোলজিস। গতকাল সোমবার অনুষ্ঠিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এসইসি জানিয়েছে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে দুই কোটি ১৫ লাখ ৭২ হাজার শেয়ার ছেড়ে বাজার থেকে ৫১ কোটি ৭৭ লাখ ২৮ হাজার টাকা সংগ্রহ করবে। এই টাকা কোম্পানির ব্যাংকঋণ পরিশোধ ও ব্যবসার কাজে ব্যয় করা হবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৪ টাকা প্রিমিয়ামসহ কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ টাকা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।