আমরা টেকনোলজিসকে শুনানিতে ডেকেছে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিসের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের শুনানিতে ডেকেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কোম্পানির পরিচালনা পর্ষদের সব সদস্য, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও কোম্পানি সচিবকে শুনানিতে তলব করা হয়। এ-সংক্রান্ত খবর গতকাল সোমবার এসইসির বরাদ দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে।আমরা টেকনোলজিস গত ৪ জুলাই শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে প্রায় ৫২ কোটি টাকা সংগ্রহ করে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৪ টাকা প্রিমিয়াম বা অধিমূল্য যোগ করে আইপিওতে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ছিল ২৪ টাকা। কোম্পানিটির ওয়েবসাইট থেকে জানা গেছে, এটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন যথাক্রমে সৈয়দ ফারুক আহমেদ ও সৈয়দ ফরহাদ আহমেদ।