আমরা নেটওয়ার্কসের আইপিও অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা নেটওয়ার্কসের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটি দেড় কোটির বেশি শেয়ার বিক্রি করে ৫৬ কোটি টাকারও বেশি মূলধন সংগ্রহ করবে।

বিএসইসির গতকাল মঙ্গলবারের সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসি জানিয়েছে, বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ৩৯ টাকা।

নিয়ম অনুযায়ী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে বিক্রয়যোগ্য শেয়ারের ৬০ শতাংশ বা ৯০ লাখের বেশি শেয়ার বিক্রি করা হবে। বাকি ৪০ শতাংশ বা ৬০ হাজারের বেশি শেয়ার বিক্রি করা হবে সাধারণ বিনিয়োগকারীর কাছে। সাধারণ বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটির শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ৩৫ টাকা। 

বিএসইসি জানিয়েছে, শেয়ার ছেড়ে কোম্পানিটি বাজার থেকে যে অর্থ সংগ্রহ করবে, তা দিয়ে ব্যাংকঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ, ডেটা সেন্টার ও ওয়াই-ফাই হটস্পট স্থাপন করা হবে। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস।