আমাদের ইসলামি ব্যাংকিং সেবা জনপ্রিয় হয়ে উঠছে

বাংলাদেশে ইসলামি ব্যাংকিং কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সালে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হাত ধরে। সর্বশেষ গত বছর দুটি প্রচলিত ধারার ব্যাংক ইসলামি ব্যাংকে রূপান্তর হয়। বর্তমানে দেশে সব মিলিয়ে ইসলামি ধারার ব্যাংকের সংখ্যা ১০। পাশাপাশি প্রচলিত ধারার ব্যাংকগুলো ইসলামি শাখা ও উইন্ডোর মাধ্যমে সেবা দিচ্ছে। ইসলামি ধারার ব্যাংকিংয়ের বিস্তৃতি বাড়লেও এখনো এ-সংক্রান্ত কোনো আইন নেই। নীতিমালার আওতায় চলছে এ ধরনের সেবা। এ ধরনের ব্যাংকিং সেবার সঙ্গে জড়িত ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বলছেন, যথাযথ নিয়মনীতির মাধ্যমে এ ব্যবসা পরিচালনার স্বার্থে এখন এ-সংক্রান্ত আইন করা জরুরি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আহসান-উজ জামান, ব্যবস্থাপনা পরিচালক, মিডল্যান্ড ব্যাংক

এ দেশের বেশির ভাগ মানুষই ইসলামি মূল্যবোধসম্পন্ন, সেই মূল্যবোধ তাঁদের ব্যাংকিংয়ের ক্ষেত্রেও প্রতিফলিত হয়। তাই বিশাল জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতেই ব্যাংকগুলো ইসলামি ব্যাংকিং সেবা চালু করছে। এ ছাড়া ইসলামি ব্যাংকিংয়ে বিনিয়োগের একটি বড় অংশ পণ্যের বিপরীতে করা হয়, ফলে ব্যাংকগুলোর আর্থিক ক্ষতির আশঙ্কা কম থাকে। এসব বিবেচনায় গ্রাহকের চাহিদা মেটাতে ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে গত বছরের এপ্রিলে আমাদের ইসলামি ব্যাংকিং উইন্ডো ‘মিডল্যান্ড ব্যাংক সালাম’–এর যাত্রা শুরু হয়। ইতিমধ্যে গ্রাহকদের মধ্যে আমাদের ইসলামি ব্যাংকিং সেবা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

বাংলাদেশ ব্যাংক ২০০৯ সালে ইসলামি ব্যাংকিং গাইডলাইন করেছে। যার আওতায় ইসলামি ব্যাংকিংয়ের নিয়মনীতি বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন আকারে জারি করে। ইসলামি ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংকগুলোকে তা মেনে চলতে হয়। আবার সময়ে সময়ে এ–সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয়। তবে এখনো ইসলামি ব্যাংকিংয়ের বিষয়ে আলাদা কোনো আইন নেই।

সাধারণত ইসলামি ব্যাংকগুলো প্রাথমিক পর্যায়ে একটি প্রাক্কলিত মুনাফার হার ধরে গ্রাহকদের মুনাফা প্রদান করে থাকে। কিন্তু বছর শেষে ব্যাংকের মুনাফা চূড়ান্ত হওয়ার পর তার ওপর ভিত্তি করে গ্রাহকদের প্রকৃত মুনাফা নির্ণয় ও সমন্বয় করা হয়।

আর পণ্য ক্রয়-বিক্রয়সংক্রান্ত কোনো বিনিয়োগ পুনঃতফসিল হলে, তা থেকে প্রাপ্ত চুক্তিবহির্ভূত আয় ইসলামি রীতি অনুযায়ী মুনাফা হিসেবে যুক্ত হয় না। বরং সেই টাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর নীতির আওতায় জনকল্যাণকর কাজে ব্যবহার করা হয়। কিন্তু ভারা বা অংশীদারত্বের ভিত্তিতে করা বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় মুনাফা হিসেবে গ্রহণ করা যায়। যাঁরা মুনাফার ভাগ নিতে চান না, তাঁদের টাকা আমরা আল ওয়াহদিয়া নীতিতে পরিচালিত চলতি হিসাবে গ্রহণ করি এবং বিভিন্ন খাতে তা বিনিয়োগ করা হয়।

এদিকে সম্প্রতি আমরা দেখছি দেশে সুকুক বন্ড চালু করা হয়েছে। এটি খুবই ভালো উদ্যোগ। আগে ইসলামি ব্যাংকগুলোর অলস টাকা বিনিয়োগের জায়গা ছিল খুবই সীমিত। সুকুক বন্ড চালুর ফলে বিনিয়োগের সুযোগ বাড়ল।

এদিকে সম্প্রতি আমরা দেখছি দেশে সুকুক বন্ড চালু করা হয়েছে। এটি খুবই ভালো উদ্যোগ। আগে ইসলামি ব্যাংকগুলোর অলস টাকা বিনিয়োগের জায়গা ছিল খুবই সীমিত। সুকুক বন্ড চালুর ফলে বিনিয়োগের সুযোগ বাড়ল।

মো. আহসান-উজ জামান, ব্যবস্থাপনা পরিচালক, মিডল্যান্ড ব্যাংক