আমাদের প্রত্যাশা মার খেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিরুজ্জামান, সভাপতি রাজশাহী চেম্বার
মনিরুজ্জামান, সভাপতি রাজশাহী চেম্বার

বাজেটে আমাদের দাবিদাওয়ার খুব সামান্যই পূরণ হয়েছে। অনুন্নত অঞ্চল হিসেবে আমাদের চাওয়া ছিল আলাদা বাজেট, আলাদা শিল্পাঞ্চল স্থাপনের ঘোষণা। এ জন্য শিল্পে গ্যাস-সংযোগ দেওয়ার প্রয়োজন। কিন্তু বাজেটে সেই নির্দেশনা নেই। রাজশাহীতে এখনো সবাই বাসাবাড়িতে গ্যাসের সংযোগ পায়নি। পাইপলাইনের মাধ্যমে রাজশাহীতে গ্যাস নিয়ে আসা হয়েছে। অথচ বাসাবাড়িতে সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বাজেটে পদক্ষেপ আশা করেছিলাম। আমাদের সেই প্রত্যাশা মার খেয়েছে।
প্রতিবছর রাজশাহীর হাজার হাজার ছেলেমেয়ে উচ্চশিক্ষা শেষ করছেন। তবে পর্যাপ্ত শিল্পপ্রতিষ্ঠানের অভাবে তাঁরা বেকার হয়ে যাচ্ছেন। ঢাকার ওপর চাপ কমাতে এবং রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে প্রণোদনা প্রদানের দাবি জানিয়েছিলেন এ অঞ্চলের মানুষ। কিন্তু বাজেটে এ দাবি বাস্তবায়িত হয়নি।
রাজশাহীতে অর্থনৈতিক অঞ্চল করার জন্য বঙ্গবন্ধু সেতু থেকে সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত চার লেনের রাস্তা করা, রাজশাহী থেকে আবদুলপুর পর্যন্ত ডুয়েলগেজ লাইন স্থাপন করে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের দাবি ছিল উত্তরাঞ্চলের মানুষের। কিন্তু সে বিষয়ে বাজেটে কোনো নির্দেশনা নেই।