আমানত-ঋণের সুদহার ব্যবধান গণনায় বহুপক্ষীয় আলোচনার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী, ব্যাংকার ও অর্থনীতিবিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ব্যাংকসুদের হারের সেপ্রড (আমানত ও ঋণের সুদের হারের ব্যবধান) গণনাপদ্ধতি নির্ধারণের পক্ষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিগুলোর ফেডারেশন (এফবিসিসিআই)।এ বিষয়টি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের কাছে একটি চিঠি দিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ। গত সোমবার চিঠিটি পাঠানো হয়।সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সুদের হারের স্প্রেড গণনার বর্তমান পদ্ধতি পর্যালোচনার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।এফবিসিসিআই মনে করে, সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে পদ্ধতিটি পর্যালোচনা করা হলে বাস্তবসম্মত প্রতিবেদন তৈরি করা সম্ভব হবে। বিশেষ করে এফবিসিসিআই, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), বাংলাদেশ ইনস্টিটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআই-বিএম) এবং সেন্টার ফর পলিসি ডায়ালগসহ (সপিডি) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান-গুলো এ ক্ষেত্রে অবদান রাখতে পারবে।এ অবস্থায় সুদের হারের স্প্রেড গণনার পদ্ধতি পর্যালোচনায় গঠিত কমিটিকে এসব প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করার সুযোগ দিতে সদয় নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে অনুরোধ করেছে এফবিসিসিআই।