আমিরাতে ব্যবসায়িক ভিসা সহজের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের জন্য ব্যবসায়িক ভিসা সহজ করার অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত শহীদ বিন হাজর আল শহী গতকাল সোমবার মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়।
জবাবে রাষ্ট্রদূত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি এ দেশ থেকে আরব আমিরাতে জনশক্তি নেওয়ারও আহ্বান জানান।
এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী বন্দরনগর চট্টগ্রামে আরব আমিরাতের একটি লিয়াজোঁ অফিস খোলার অনুরোধ জানান। বিজ্ঞপ্তি।